• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

ওজনে কম দেওয়ায় ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:১৭ পিএম;
ওজনে কম দেওয়ায় ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড

লিটু, পটুয়াখালী প্রতিনিধি:

 

পটুয়াখালীর কলাপাড়ায় ওজনে কম দেওয়ার দায়ে পলাশ ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গত বুধবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিএসটিআই পরিদর্শক ও সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
ইয়াসীন সাদেক জানান, পলাশ ফিলিং স্টেশনের তিনটি মেশিনে প্রতি ১০ লিটার তেলে গড়ে ১৪০ থেকে ১৬০ মিলিলিটার কম দেওয়া হচ্ছিল। এ কারণে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯ ও ৪৬ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া বিএসটিআই কর্তৃপক্ষের নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফিলিং স্টেশনটিতে তেল বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন