• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

উডব্যাজ প্রাপ্ত পাঁচ ইউনিট লিডারকে স্কার্ফ ও বিড প্রদান


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:১৩ পিএম;
উডব্যাজ প্রাপ্ত পাঁচ ইউনিট লিডারকে স্কার্ফ ও বিড প্রদান

জয়ন্ত ভক্ত, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:

 

পটুয়াখালীর দশমিনা উপজেলায় উডব্যাজ প্রাপ্ত পাঁচজন ইউনিট লিডারকে স্কার্ফ ও বিড প্রদান করা হয়েছে । বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উডব্যাজ প্রাপ্তরা হলেন, উপজেলার ৩০ নম্বর আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফা ইয়াসমিন, ৪০ নম্বর দাবাড়ী-বেতাগী-সানকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরিন বেগম, ১২ নম্বর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উত্তম কুমার শীল,
 ৫৭ নম্বর কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসমা সুলতানা এবং ৩২ নম্বর গছানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজিয়া সুলতানা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটস, দশমিনা উপজেলা শাখার সভাপতি মো. মাহমুদ হাসান মৃধা।

এ সময় আরও উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার মু. নেছার উদ্দিন, বাংলাদেশ স্কাউটস, দশমিনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বড়গোপালীর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফোরকার মিয়া, খারিজাবেতাগী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. নাজমুন্নাহার, হাজির হাট মাধ্যমিক
 বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহির হোসেনসহ অনেকে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন