• ঢাকা
  • রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

মহিপুরে ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৪০ এএম;
মহিপুরে ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মো: মেহেদী হাসান, মহিপুর কুয়াকাটা প্রতিনিধি: 

 

পটুয়াখালীর মহিপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টা ৩৫ মিনিটে মহিপুর থানার একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আলীপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, মহিপুর থানাধীন আলীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলীপুর ব্রিজের পূর্ব পাশে আলীপুর-চাপলী সড়কে জয়নালের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর দুই ব্যক্তি গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলেন। এ সময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— রমজান গাজী (৩০)। তিনি মহিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কাঠপট্টি এলাকার মৃত দুলাল গাজীর ছেলে। অপরজন মো. জাফর হাওলাদার (২৮)। তিনি বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাইনচটকি এলাকার আঃ সোবাহান হাওলাদারের ছেলে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৯(ক) অনুযায়ী মামলা করা হয়েছে।

মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃত দুই আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মহিপুর থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন