• ঢাকা
  • রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

আমতলীতে ইয়াবা ও  গাঁজাসহ মা-ছেলে গ্রেপ্তার, স্বামী পলাতক


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৪২ এএম;
আমতলীতে ইয়াবা ও  গাঁজাসহ মা-ছেলে গ্রেপ্তার, স্বামী পলাতক

আমতলী বরগুনা প্রতিনিধি :

 

বরগুনার আমতলীতে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা ও নগদ ১০ হাজার ৫৬৫ টাকাসহ শাহানুর আক্তার (৩৫) নামে এক নারী মাদক কারবারি এবং তাঁর ১৬ বছর বয়সী ছেলে সানাউল্লাহকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গত ​শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের চরকগাছিয়া গ্রামে অভিযুক্ত মাদক ব্যবসায়ী বাইজিদ হাওলাদারের বাড়িতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাইজিদের বসতবাড়িতে অভিযান চালায় আমতলী থানা পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত বাইজিদ হাওলাদার কৌশল পালিয়ে যেতে সক্ষম হলেও তাঁর স্ত্রী শাহানুর আক্তার ও ছেলে সানাউল্লাহকে বিপুল পরিমাণ মাদক ও নগদ টাকাসহ হাতেনাতে ধরে ফেলে পুলিশ। পরবর্তীতে তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াকুব হোসাইন জানান, দেশব্যাপী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ সফল অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক আসামি বাইজিদকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন