• ঢাকা
  • বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. অপরাধ

বোয়ালমারীতে আদালতে সাক্ষী দেয়ার অপরাধে এক ব্যক্তিকে হাতুড়ি পিটা আটক ৫


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:২৩ পিএম;
বোয়ালমারীতে আদালতে সাক্ষী দেয়ার অপরাধে এক ব্যক্তিকে হাতুড়ি পিটা আটক ৫

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের তেতুলিয়া গ্রামের বাসিন্দা,৭নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য শ্যামলি সাকারীর স্বামী বিধান সাকারীকে (৫০) আদালতে সাক্ষী দেয়ার অপরাধে হাতুড়ি পিটা করে দু’পা ভেঙে দিয়েছে প্রতি পক্ষ পৌর মন্ডল গং।

বুধবার (১৮ মার্চ ২০২৬) সকালে তেতুলিয়া মোড়ে জয়ান্ত বিশ্বাসের চায়ের দোকানে গেলে পৌর মন্ডলের লোকজন বিধান সাকারীর উপর হামলা চালায়। বিধান সাকারীকে আহত অবস্থায় বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে সেখান থেকে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় ৫জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো তেতুলিয়া গ্রামের প্রমথো (৬০), গোপাল মন্ডল (৪৫), রতন বিশ্বাস (৬০),  আনন্দ মন্ডল (৬০), বাবুল মন্ডল (৩৩), ধন্য (২৯)।

এলাকা সূত্রে জানা যায়, পূর্ব কদমী গ্রামের বাসিন্দা গফুর মোল্যার দখলকৃত ১৩২ শতক জমির উপর মামলা করে পৌর মন্ডল গংরা। ওই মামলায় বিধান সাকারী গফুর মোল্যার পক্ষে সাক্ষী দিলে পৌর মন্ডল গংরা ক্ষিপ্ত হয়ে বিধান সাকারীকে বিভিন্ন সময় মারধর ও গাছের সাথে বেধে ভয়ভীতি দেখিয়া আসছে। 

বুধবার সকাল ৮ টার দিকে বিধান সাকারী তেতুলিয়া মোড়ে জয়ান্ত বিশ্বাসের চায়ের দোকানে চা খাইতে গেলে পৌর মন্ডলের লোকজন হামলা চালায়। এ সময় হাতুড়ি দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে দুই পা ভেঙে দেয়। 
 
ঘটনাস্থলের চায়ের দোকানের মালিক জয়ান্ত বিশ্বাস বলেন, গফুর মোল্যার পক্ষে সাক্ষী দেয়ার কারণে পৌর মন্ডলের লোকজন বিধান ৬কারীকে বিভিন্ন সময় মারধর করে আসছে। অনেক সময় বেঁধে রাখে গাছের সাথে। সকালে আমার দোকানে বসে চা খাচ্ছিল। পৌর মন্ডলের লোকজন হাতুড়ি নিয়ে এসে এলোপাথাড়ি পিটিয়ে পা ভেঙে দিয়েছে দুটোই।

পৌর মন্ডল বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না। লোকজন হামলা করে মারধর করেছে বলে আমি শুনেছি।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, ইউপি সদস্যের স্বামীকে মারধরের ঘটনায় ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন