কলাপাড়ার খায়রুল আমিন প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব নিযুক্ত
মো: দিদারুল ইসলাম দোলন ঢালী,স্টাফ রিপোর্টার :
কলাপাড়া উপজেলার কৃতি সন্তান মোঃ খাইরুল আমিন বর্তমানে প্রতিমন্ত্রী নুরুল হক নুরের সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর দপ্তরে কর্মরত আছেন।
মোঃ খাইরুল আমিন কলাপাড়া পৌরসভার ০১ নং ওয়ার্ডের নাচনাপাড়া এলাকার বাসিন্দা। তাঁর পিতা মোঃ ইউনুস মৃধা চাকামইয়া বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) এবং মাতা মোসাঃ খাদিজা বেগম।
শিক্ষাজীবনে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন এবং বরিশাল শিক্ষা বোর্ডে ৫ম স্থান অধিকার করেন। পরবর্তীতে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ, কলাপাড়া থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে বরিশাল শিক্ষা বোর্ডে ৩য় স্থান লাভ করেন।
উচ্চশিক্ষার জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন। সেখান থেকে অনার্স সম্পন্ন করার পর ইংরেজি ভাষাতত্ত্বে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
ছাত্রজীবন থেকেই তিনি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। বর্তমানে তিনি গণ-অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
মোঃ খাইরুল আমিনের এ অর্জনে কলাপাড়া উপজেলা ও পৌরসভার সর্বস্তরের মানুষ গর্বিত। তাঁর এই সাফল্য নতুন প্রজন্মকে উচ্চশিক্ষা ও নেতৃত্বে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে বলে এলাকাবাসী মনে করছেন।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- কলাপাড়ার* খায়রুল,আমিন
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: