• ঢাকা
  • বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. অপরাধ

আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৫৪ পিএম;
আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

‎রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

 

নওগাঁর আত্রাইয়ে শওকত আলী মোল্লা (৫৫) নামে এক কাপড় ব্যবসায়ীকে ছরিকাঘাত করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়ে ওই ব্যবসায়ী আত্রাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার ভোর ৬টা নাগাদ নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের আত্রাইয়ের মহাদীঘি নামক এলাকায়। এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত ব্যবসায়ী উপজেলার মহাদঘিী উত্তরপাড়াহাজীপাড়া গ্রামের ইয়ার বক্স মোল্লার ছেলে।
‎ব্যবসায়ী শওকত হোসেন মোল্লা জানান,সান্তাহার থেকে দোকানের মালামাল কিনতে এদিন বাড়ী থেকে বের হয়ে সড়কের ভাঙ্গা ব্রীজ এলাকায় গাড়ীর জন্য অপেক্ষা করছিলেন। সময় মোটরসাইকেল যোগে ২৫/৩০ বছর বয়সি দুইজন ছিনতাইকারী সামনে এসে দাড়িয়ে ছুরি ধরে টাকা পয়সা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় ছিনতাইকারীদের বাধা দিতে গেলে ডান হাতে ছুরিকাঘাত করে কাছে থাকা ৩১হাজার টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। পরে পথচারীরা দেখতে পেয়ে উদ্ধার করে আত্রাই হাসপাতালে ভর্তি করায়।
‎আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন,এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এঘটনার সুষ্ঠু তদন্তসহ জরিতদের ধরতে পুলিশ মাঠে কাজ করছে।
 

দৈনিক পুনরুত্থান / ‎মো: গোলাম মোরশেদ 

এ সম্পর্কিত আরও পড়ুন