• ঢাকা
  • শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

খিলক্ষেতে ইয়াবা তৈরির কারখানায় পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:২৩ পিএম;
খিলক্ষেতে ইয়াবা তৈরির কারখানায় পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১

রাজধানীর খিলক্ষেতের পিংকসিটি আবাসিক এলাকার রোড-২-এর ১২ নম্বর বাসায় অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ ইয়াবা তৈরির মেশিন ও বিপুল পরিমাণ কাঁচামাল জব্দ করেছে পুলিশ। ১৮ সেপ্টেম্বর শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে খিলক্ষেত থানা পুলিশের অভিযানে ৩ হাজার ৫০০টি ইয়াবা, ৩০ বোতল ফেনসিডিল, ফেনসিডিলের ৩৫০টি খালি বোতল এবং একটি ইয়াবা তৈরির মেশিন জব্দ করা হয়। এ ঘটনায় ইয়াসিন আরাফাত (৩৭) নামে একজনকে আটক করা হয়েছে। তিনি যশোরের কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা।

পুলিশের ভাষ্য, অভিযানের সময় ইয়াসিনের সহযোগী হিসেবে পরিচিত জাকারিয়া দেয়াল টপকে পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, প্রায় আট মাস আগে বাসাটি ভাড়া নেওয়া হয়েছিল। সেখানে ইয়াবা তৈরির কাঁচামাল ও সরঞ্জাম কীভাবে আনা হতো, কত দিন ধরে এ কার্যক্রম চলছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত - এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।মামলা প্রক্রিয়াধীন।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাব আল হোসাইন বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমরা শক্ত অবস্থানে আছি। কোনো ধরনের মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন