মধুখালীতে পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু
ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালীতে পানিতে ডুবে হাসনা (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত হাসনা কুয়েত প্রবাসী পাপ্পা বিশ্বাসের একমাত্র কন্যা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) সকালে মধুখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দাওয়ালিয়া পাড়া গ্রামে এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির আশপাশে খেলাধুলায় ব্যস্ত ছিল হাসনা। খেলতে খেলতে পরিবারের সদস্যদের অজান্তে শিশুটি নদীর পাশে চলে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত: নদীর পানিতে পড়ে ডুবে যায় হাসনা। শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে নদীতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়।
এদিকে কুয়েত প্রবাসী পাপ্পা বিশ্বাসের একমাত্র কন্যা হাসনাকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। ছোট্ট শিশুটির মর্মান্তিক মৃত্যুতে দাওয়ালিয়া পাড়া গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: