আলফাডাঙ্গায় মাদক সেবনের দায়ে ১ বছরের কারাদণ্ড
আলফাডাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদক সেবনরত অবস্থায় আটক মোঃ তুহিন শেখ (৪০) নামে এক জনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে আলফাডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. কে. এম. রায়হানুর রহমান এ রায় দেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত তুহিন শেখকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তুহিন শেখের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। অভিযানের সময় তাকে মাদক সেবনরত অবস্থায় পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন।
আদালতের জারি করা পরোয়ানায় বলা হয়েছে, নির্ধারিত অর্থদণ্ডের ৫০০ টাকা পরিশোধে ব্যর্থ হলে তাকে বিধি অনুযায়ী অতিরিক্ত বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
রায়ের পর তুহিন শেখকে ফরিদপুর জেলা কারাগারে পাঠাতে প্রয়োজনীয় পরোয়ানা জারি করা হয়। একই সঙ্গে কারাগারের জেল সুপারকে পরোয়ানামূলে তাকে গ্রহণ করে কারা হেফাজতে রাখা এবং আদালতের দেওয়া সাজা আইন অনুযায়ী কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের আদেশ অনুযায়ী, তুহিন শেখের ১ বছরের কারাদণ্ড ১৭ সেপ্টেম্বর ২০২৬ থেকে কার্যকর হবে। দণ্ডপ্রাপ্ত তুহিন শেখ আলফাডাঙ্গা উপজেলার চরনারানদিয়া গ্রামের সিরাজ শেখের ছেলে।
মাদক সেবন ও মাদকের বিস্তার রোধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: