মির্জাগঞ্জে দুই বেকারিকে ১১ হাজার টাকা জরিমানা
লিটু, পটুয়াখালী প্রতিনিধি:
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং মোড়কজাত পণ্যে মেয়াদ ও তারিখ না থাকার অপরাধে পটুয়াখালীর মির্জাগঞ্জে দুই বেকারিকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলাধীন সুবিদখালী এলাকার বেকারিতে এই অভিযান পরিচালিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাসেল মুন্সির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা অনুযায়ী 'দীনা বেকারি' ও 'বিন্তী বেকারি' নামক প্রতিষ্ঠান দুটিকে মোট ১১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে মির্জাগঞ্জ উপজেলা প্রশাসনের এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে। অভিযানে মির্জাগঞ্জ থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: