• ঢাকা
  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

ফেসবুকে ভুয়া আইডি খুলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, দুমকি থানায় জিডি


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৫৯ পিএম;
ফেসবুকে ভুয়া আইডি খুলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, দুমকি থানায় জিডি

লিটু, পটুয়াখালী প্রতিনিধি:

 

ফেসবুকে ভুয়া আইডি খুলে নাম ও ছবি ব্যবহার করে মানহানিকর অপপ্রচারের অভিযোগে পটুয়াখালীর দুমকি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক সাংবাদিক। 
ভুক্তভোগী মো. দেলোয়ার হোসেন প্রেসক্লাব দুমকির সাবেক সভাপতি এবং একটি জাতীয় দৈনিক পত্রিকার পটুয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

থানায় দায়ের করা সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন, একটি কুচক্রীমহল তাঁর নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক প্রোফাইল খুলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করছে। এর ফলে তাঁর দীর্ঘদিনের ব্যক্তিগত ও পেশাগত সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে এবং তাঁর পরিবারও সামাজিকভাবে চরম বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ছে। বিষয়টি দ্রুত তদন্ত করে এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ওই ভুয়া আইডিগুলো থেকে তাঁর সহকর্মী ও পরিচিতজনদের কাছে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর বার্তা পাঠানো হচ্ছিল। বিষয়টি নজরে আসার পর এবং নিশ্চিত হওয়ার পরই তিনি আইনি পদক্ষেপ হিসেবে থানায় জিডি করেন।

এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, সাংবাদিকের করা সাধারণ ডায়েরিটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। আধুনিক প্রযুক্তিগত সহায়তায় এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন