জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যৎ ও নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের দাবিতে মানববন্ধন
জলবায়ু ন্যায়বিচার, জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যৎ ও নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন
লিটু, পটুয়াখালী প্রতিনিধি:
বৈশ্বিক কর্মসূচি ‘গ্লোবাল উইক অব অ্যাকশন’ (Global Week of Action)-এর অংশ হিসেবে জলবায়ু ন্যায়বিচার, জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যৎ এবং দ্রুত, ন্যায্য ও অর্থায়নকৃত জ্বালানি রূপান্তরের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলাপাড়া প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা), ‘ওয়াটার কিপার্স বাংলাদেশ’ এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা কলাপাড়াবাসী’র যৌথ উদ্যোগে এই কর্মসূচি আয়োজিত হয়।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন— ‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা)-এর কলাপাড়া সমন্বয়কারী মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া প্রেস ক্লাবের সদস্য রফিকুল ইসলাম মিরাজ, পরিবেশ সংগঠক সাইফুল্লাহ মাহমুদ এবং ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের সাবেক সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন এবং আসন্ন ‘কপ-৩১’ (COP31)-এর প্রাক্কালে আয়োজিত এই বৈশ্বিক কর্মসূচির মূল লক্ষ্য হলো জীবাশ্ম জ্বালানিতে
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: