আত্রাইয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
মোঃ নাসির উদ্দিন, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :
হাম-রুবেলার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে টিকাদান ক্যাম্পেইন ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:মোহাম্মদ খায়রুল আলমের সভাপতিত্বে হাম - রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো.আলাউল ইসলাম।
উপজেলার এই কার্যক্রমে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে হামের টিকা টিকা হচ্ছে।
টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আব্দুল করিম,প.প কর্মকর্তা মো.শরিফুল ইসলাম,ডা:আলম ইফতেখার বেলায়েত,ডা:মো.তারিকুল ইসলসম,ডা: মো.তোফাজ্জল হোসেন,ডা: মো.শাহরিয়ার কবির সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকল কর্মকর্তা কর্মচারী সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো.আলাউল ইসলাম বলেন, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পরীক্ষা অনুযায়ী, হামে আক্রান্ত রোগীদের ৮২ শতাংশই পাঁচ বছরের কম বয়সী শিশু। তাই আমরা বর্তমানে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী দেশের সব শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছি। আজ থেকে সেই কার্যক্রম শুরু হচ্ছে। তবে এই বয়সী শিশুদের মধ্যে যারা বর্তমানে অসুস্থ, তাদের এই মুহূর্তে টিকা দেওয়া হচ্ছে না। অসুস্থ শিশু ছাড়া বাকি সবাইকে টিকা দেওয়া হবে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
- বিষয়:
- আত্রাইয়ে* হাম-রুবেলা,টিকাদান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: