• ঢাকা
  • মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

আত্রাইয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষ রোপন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৪৮ পিএম;
আত্রাইয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষ রোপন

এমরান মাহমুদ প্রত্যয়, নওগাঁ সংবাদদাতা:
বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ফলজ, বনজ  ও ভেষজ প্রজাতির বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে। 

 মঙ্গলবার(৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সুদরানা উচ্চ বিদ্যালয় চত্বরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান-২০২৬ এর অংশ হিসেবে  আনসার ও ভিডিপি সদস্যদের অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মনিরুজ্জামান। 

এছাড়াও উপস্থিত ছিলেন
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন সহ সুদরানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী অমেন্দ্র দেবনাথ সহ আনসার ও ভিডিপির কর্মকর্তা এবং সদস্য সদস্যবৃন্দ। 

ফলজ, বনজ  ও ভেষজ প্রজাতির মেহগনি ২০০টি, পেয়ারা ৫০, অর্জুন ৫০, জলপাই ৫০, সুপারি ৫০, নিম ২০, আমলকি ২০, তেঁতুল ৫, চালতা ৫,  কৃষ্ণচূড়া ৫, বকুল ৫, জারুল ৫, শিমুল ৫, শিশু ৫,সর্বমোট ৪৭৫ টি চারা রোপন করা হয় ।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন