পটুয়াখালীর 'ভুয়া পরিচয়' দিয়ে ইয়াবা পাচার, রোহিঙ্গা তরুণী আটক
লিটু দেবনাথ, পটুয়াখালী প্রতিনিধি ;
চট্টগ্রাম থেকে পটুয়াখালী যাওয়ার পথে বরিশালে বিপুল পরিমাণ ইয়াবাসহ জাহিদা বেগম নামে এক রোহিঙ্গা তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। পটুয়াখালীগামী ‘মামুন পরিবহন’ এর একটি বাসে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
নাটকীয় পরিচয় ও ভাগ্নের অপেক্ষা! আটক হওয়ার পর জাহিদা বেগম অত্যন্ত সুকৌশলে নিজেকে পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই এলাকার বাসিন্দা হিসেবে পরিচয় দেন। পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন, তিনি একটি গণস্বাস্থ্য কেন্দ্রে চাকরি করেন এবং পটুয়াখালীর হেতালিয়া বাঁধঘাট এলাকায় তার ভাগ্নে তার জন্য অপেক্ষা করছে। সেখান থেকেই তার বাড়িতে যাওয়ার কথা ছিল।
তদন্তে বেরিয়ে এল চাঞ্চল্যকর সত্য প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্থানীয় পরিচয় দিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, অধিকতর তদন্তে বেরিয়ে আসে ওই তরুণী আসলে একজন রোহিঙ্গা এবং তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে মাদক নিয়ে আসছিলেন।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
- বিষয়:
- পটুয়াখালীর* 'ভুয়াপরিচয়',দিয়ে
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: