বরগুনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে বহিষ্কার
দলীয় পদ পদবী ব্যবহার করে সকলের নজর এড়িয়ে মাদক কারবার করা ছাত্রদল নেতা অভি পুলিশের হাতে গ্রেফতার।গত ৩ মে রাতে পাথরঘাটা পুলিশের হাতে ৫১০ পিস ইয়াবা সহ আটক হয় এই নেতা।
তার অন্ধকার জগতের ব্যবসায় নাকি এক নারী মাদক সমাজ্ঞী রয়েছে।সেই নারীও নাকি সীকৃত এক ব্যবসার আড়ালে এই নেতার সাথে দির্ঘদিনের মাদক কারবারের অন্যতম অংশীদার।বিশ্বাস্ত এক স্থানীয় সূত্র বলছে,বহু রুপি ছদ্মবেশী ঐ নারীর গতিবিধি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে রয়েছে।যে কোন সময় সেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হতে পারে।
এমন ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরগুনা জেলা ছাত্রদলের সাংগঠনিক সকল পদ থেকে বহিষ্কার করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।গত ৩ মে ২০২৬, রবিবার সংগঠনটির কেন্দ্রীয় সংসদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানায়।
বহিষ্কৃকার পত্র সূত্রে জানা যায় আরাফাত রহমান অভি বরগুনা জেলা শাখার সহ-স্কুল বিষয়ক সম্পাদক ছিলেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
একই সাথে জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত এই নেতার সাথে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: