• ঢাকা
  • রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. অপরাধ

ভাঙ্গায় বড় ভাইয়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করল ছোট ভাই


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:১৭ পিএম;
ভাঙ্গায় বড় ভাইয়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করল ছোট ভাই

ফরিদপুর জেলা প্রতিনিধি :

 

ভাঙ্গায় বড় ভাইয়ের সঙ্গে অভিমান করে ছোট ভাইয়ের আত্মহত্যার খবর পাওয়া গেছে। 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বড় ভাইয়ের সঙ্গে অভিমান করে সাব্বির (১৫) নামের এক কিশোর আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া যায়।
শনিবার (১৪ মার্চ ২০২৬) বিকেলে উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের মাঠ গঙ্গাধরদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাব্বির ওই এলাকার মিলন শেখের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে বড় ভাইয়ের সঙ্গে অভিমান করে সাব্বির নিজ ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাব্বির়কে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মো. আব্দুল আলিম জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। মরদেহ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন