• ঢাকা
  • বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

বোয়ালমারীতে এক যুবকের লাশ উদ্ধার, সন্দেহ ভাজন ৪আটক


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ০৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৫৫ এএম;
বোয়ালমারীতে এক যুবকের লাশ উদ্ধার, সন্দেহ ভাজন ৪আটক

মিজান উর রহমান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : 

 

বোয়ালমারীতে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ|

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার হাটখোলারচর গ্রামে সাতৈর-মধুমতি (গ্রান্ডট্রাঙ্ক) রোডে হাটখোলা বটতলা সংলগ্ন রাস্তার পাশে রবিউল ইসলাম (৩৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ| সেখান থেকে ঘটনার সাথে জড়িত ৪জনকে আট করা হয়েছে|
মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত করা সম্ভব হয়েছে, সে পার্শ্ববর্তী মাগুরা জেলার মহম্মদপুরের সিন্ধাইন গ্রামের গোলাম ছরোয়ারের ছেলে| 

মঙ্গলবার (০৫ মে ২০২৬) রাত আনুমানিক ৭টায়  এই ঘটনা ঘটে| স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৭টার দিকে স্থানীয় লোকজন হাটখোলা বটতলা থেকে প্রায় ১০০গজ দূরে একটি প্রাইভেট কার উল্টে থাকতে দেখে তাদের কৌতুল হয়, বিষয়টি জানতে এগিয়ে গেলে প্রাইভেট কারের পাশে বাগানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে| স্থানীয়রা প্রাইভেট কারের নিকট উপস্থিত ৫ব্যক্তিকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা কোন সদুত্তোর দিতে না পারলে জনতা তাদের দুইজনকে আটক করতে সক্ষম হয় এবং তিনজন পালিয়ে যায়| এসময় পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠে| সংবাদ পেয়ে ঘটনা স্থলে পুলিশ আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং আটক ব্যক্তিদের হেফাজতে নেয়| এই সময় লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ থানায় নিয়ে আসা হয়| জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আরও দুইজনকে আটক করে থানায় নিয়ে যায় |

নিহত রবিউলের পিতা গোলাম ছরোয়ার জানান,‘‘আমার গ্রামের শাহিদুলের মেয়ে বিয়ে দেওয়া এই হাটখোলা গ্রামের হানিফের ছেলে শহিদুলের সাথে| শাহিদুলের জামাই কিছুদিন আগে তার মটর সাইকেলটি নিয়ে আসে| সেটি নেওয়ার জন্য আমার ছেলেকে সাথে করে নিয়ে আসে শাহিদুল| এখানে এলে এই ঘটনা ঘটে| আমি আমার ছেলে হত্যার বিচার চাই|

এ বিষয়ে মধুখালী সার্কেলের দায়িত্ব প্রাপ্ত এএসপি মো: আজম খান বলেন, আমাকে বোয়ালমারী থানার ওসি মোবাইলে জানান, উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলারচর গ্রামে একটি প্রাইভেট কার উল্টে পড়ে আছে| সেখান থেকে স্থানীয় জনতা একটি লাশ উদ্ধার করেছে এবং সন্দেহ জনক ভাবে দুইজনকে আটক করে রেখেছে| সাথে সাথে আমি ওসিকে নির্দেশ দেই দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং তদন্ত করতে| পরবর্তীতে আমরা জানতে পারি পাশ্ববর্তী মহম্মদপুর থানার সিন্ধাইন গ্রামের শাহিদুল ইসলাম রবিউল নামের একটি ছেলে-কে সাথে নিয়ে তার মটর সাইকেল নিতে হাটখোলারচর তার জামাই শহিদুলের বাড়ি আসে| সেখানে মটরসাইকেল নিয়ে শালিশ বৈঠক হয়| শালিশে কোনো সুরাহা না হওয়ায় শাহিদুল আর রবিউল চলে যায়| পরে জামাই শহিদুল তার শশুড়কে মোবাইল করে মটরসাইকেল নিয়ে যাওয়ার জন্য বলে| জামাইর ফোন পেয়ে তারা দুইজন মটর সাইকেল নিতে এলে এই খুনের ঘটনা ঘটে, এবং শাহিদুলকে খুজে পাওয়া যাচ্ছে না| এ বিষয়ে বিস্তর তদন্ত চলছে, সকল তথ্য উপাত্য আমাদের নাগালের মধ্যে, খুব শিঘ্রই আমরা এর মুল রহস্য উৎঘাটন করবো|” 
 

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন