আলফাডাঙ্গা ৫ মাদক কারবারি'র কারাদণ্ড
আলফাডাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের আলফাডাঙ্গায় ৫ মাদক কারবারি কে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে ৩ ও ৪ সেপ্টেম্বর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান।
বৃহস্পতিবার দিনগত রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে ৫জন মাদক কারবারি কে আটক করে।
দণ্ডপ্রাপ্তরা হলেন পৌরসভার মুসলিমপাড়ার মফিজুর রহমানের ছেলে চান মিয়া (৩২) ও মিঠাপুর গ্রামের আলী মোল্লার ছেলে আব্দুল্লাহ (২৮)-উভয়কে ৬ মাস করে কারাদণ্ড প্রদান করেন।
এ ছাড়া গোপালপুর ইউনিয়নের কুচিয়াগ্রামের নাজিম শেখের ছেলে নাইম শেখ (২৪) ও লুৎফর মোল্লার ছেলে ইমরুল মোল্লা (৩৮) উভয়কে ৩ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং একই গ্রামের সৈয়দ মামুনের ছেলে সৈয়দ নাফিজুর রহমান জয়-কে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান থানার অফিসার ইনচার্জ মো: আল আমিন ।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: