• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. অপরাধ

রাণীনগরে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৩৪ পিএম;
রাণীনগরে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

‎রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

 

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী শাহানারা ওরফে শানা (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শানা উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের আবু বক্কর সিদ্দিকের স্ত্রী। তাকে মঙ্গলবার জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
‎রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন,মাদক মামলার পলাতক আসামী বাড়ীতে রয়েছে,এমন গোপন সংবাদের ভিত্তি উপজেলার পশ্চিম বালুভরা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় নিজ বাড়ী থেকে শাহানারা ওরফে শানাকে গ্রেফতার করা হয়। পুলিশের এই কর্মকর্তা জানান,গত ২০২০সালে দায়েরকৃত একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলায় বিজ্ঞ আদালত তাকে সাজা প্রদান করেন। সাজার পর থেকে শানা পলাতক ছিল। তবে বিজ্ঞ আদালত তাকে কত দিনের সাজা দিয়েছে তা বলতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।
‎মো: গোলাম মোরশেদ 

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন