বোয়ালমারীতে উপজেলা ও পৌর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত
মিজান উর রহমান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) পৌর অডিটোরিয়াম হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বোয়ালমারী উপজেলা বিএনপি ও বোয়ালমারী পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী কৃষকদলের সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব খোন্দকার নাসিরুল ইসলাম।
বোয়ালমারী পৌর বিএনপির সভাপতি মো: আব্দুল শুকুর শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় খোন্দকার নাসির তাঁর বক্তব্যে দলকে আরও গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং তৃণমূল পর্যায়ে ঐক্য জোরদারের মাধ্যমে আগামীর রাজনৈতিক কর্মসূচি সফল করার আহ্বান জানান।
বর্ধিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মো. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবু সঞ্জয় সাহা এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমরান হোসাইন।
যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হাসিবুজ্জামান শাহীন ও মো. মহিবুল ইসলাম তুহিন।
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. লুতফর রহমান, প্রচার সম্পাদক মো. আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মো. জাকির হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. রবিউল ইসলাম সম্রাট, শ্রমিক দলের সভাপতি মো. আবু জাফর শেখ এবং ছাত্রদলের সদস্য সচিব মো. বায়োজিদ খান রাব্বি।
সভায় বোয়ালমারী উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: