সংসদ কাঁপাতে প্রস্তুত মহম্মদপুরের তিন কৃতি সন্তান
এস এম আজগার আলী :
সংসদ কাঁপাতে প্রস্তুত মহম্মদপুরের তিন কৃতি সন্তান: একই উপজেলার তিন নক্ষত্র ঘিরে এলাকায় আনন্দ
মাগুরার মহম্মদপুর উপজেলার রাজনৈতিক আকাশে এখন উৎসবের আমেজ। সংসদীয় রাজনীতিতে নিজেদের মেধা ও বাগ্মিতা দিয়ে দেশের নজর কাড়তে প্রস্তুত মহম্মদপুরের তিন কৃতি সন্তান। তারা হলেন—সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এ্যাডঃ নিতাই রায় চৌধুরী, সাবেক মহিলা সংসদ সদস্য ও বিএনপি নেত্রী এ্যাডঃ নেওয়াজ হালিমা আরলি এবং রাজপথের লড়াকু নেত্রী এ্যাডঃ নিপুন রায় চৌধুরী।
একই উপজেলা থেকে উঠে আসা এই তিন প্রভাবশালী ব্যক্তির সংসদীয় ও রাজনৈতিক তৎপরতা নিয়ে এখন জনমনে ব্যাপক আগ্রহ -উৎস -উদ্দীপনা তৈরি হয়েছে।
অভিজ্ঞতার বাতিঘর
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী এ্যাডঃ নিতাই রায় চৌধুরী এমপি মহম্মদপুরের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। আইন পেশায় দক্ষ এবং রাজনৈতিক প্রজ্ঞায় অনন্য এই নেতা আবারও সংসদের উচ্চকণ্ঠ হিসেবে আবির্ভূত হয়েছেন। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং তৃণমূলের সাথে নাড়ির টান তাকে মহম্মদপুরবাসীর হৃদয়ে বিশেষ স্থান দিয়েছে।
সংরক্ষিত মহিলা আসন থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পেযেছেন এ্যাডঃ নেওয়াজ হালিমা আরলি,বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি।
রাজপথের আন্দোলনে সক্রিয় থেকে তিনি বারবার প্রমাণ করেছেন নারী নেতৃত্বের সক্ষমতা। সংসদের বিতর্কে তার যৌক্তিক উপস্থাপন এবং এলাকার উন্নয়নে তার প্রতিশ্রুতি মহম্মদপুরের মানুষের জন্য বড় ভরসার জায়গা।
সংরক্ষিত মহিলা আসন থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পেযেছেন এ্যাডঃ নিপুন রায় চৌধুরী,
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বর্তমান সময়ের অন্যতম আলোচিত রাজনীতিক। সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সুযোগ্য কন্যা হিসেবে তিনি যেমন পারিবারিক ঐতিহ্য বহন করছেন, তেমনি নিজের সাহসিকতা দিয়ে রাজনীতিতে তৈরি করেছেন নিজস্ব অবস্থান। তার স্পষ্টবাদিতা এবং সাংগঠনিক দক্ষতা সংসদীয় কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।
এলাকার সাধারণ মানুষের মতে, একই অঞ্চল থেকে এমন ৩ জন হেভিওয়েট নেতার সংসদ সদস্য হওয়া মহম্মদপুরের জন্য গর্বের এবং সাধারণ মানুষের সাথে তাদের মিশে যাওয়ার ক্ষমতা এলাকায় বেশ প্রশংসিত।
সংসদীয় গণতন্ত্রে মহম্মদপুরের এই তিন সূর্য্য সন্তানের বলিষ্ঠ ভূমিকা কেবল এই অঞ্চল নয়, বরং সারা দেশের রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন স্থানীয় বিশ্লেষকরা
দৈনিক পুনরুত্থান / এস এম আজগার আলী
- বিষয়:
- সংসদ* কাঁপাতে,প্রস্তুত
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: