রাজধানীর উত্তরখানে পতিত সরকারের ছত্রছায়ায় লালিত সন্ত্রাসী সাজুর তান্ডব এখনও বহাল
ষ্টাফ রিপোটার :
রাজধানীর উত্তরখানে পতিত সরকারের ছত্রছায়ায় লালিত সন্ত্রাসী সাজুর তান্ডব এখনও বহাল রয়েছে।
উত্তরখান থানাধীন মাউছাইদ ও উজামপুর এলাকায় দীর্ঘ এক দশক ধরে ‘ত্রাসের রাজত্ব’ ও ‘দখলদারিত্বের’ লীলা ভূমিতে পরিণত করেছে সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে সাজু সরকার ।
কার বিরুদ্ধে আনীত অভিযোগ ও ভিডিও ফুটেজে উঠে এসেছে চঞ্চল্যকর নানা ভয়ংকর তথ্য। বিগত সরকারের প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় থাকা সাজ্জাদ হোসেন ওরফে সাজু সরকারের হিংস্র থাবা থেকে রক্ষা পায়নি স্থানীয় নিরীহ পরিবারগুলো। বর্তমানে আইনি লড়াই আর সামাজিক লাঞ্ছনার শিকার হয়ে ভুক্তভোগীরা প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন। অনুসন্ধানে জানা যায়, মামলার বোঝা ও ভিটেমাটি হারানোর ভয়ে দিশেহারা অসহায় কয়েকটি পরিবার। অভিযোগ এসেছে, স্থানীয় গিয়াস উদ্দিন সরকারের সন্তানদের পৈতৃক জমি অবৈধ ভাবে দখল করে নিয়েছে সাজু সরকার। তৎকালীন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মেজবাহ উদ্দিন সাচ্চুর সহযোগিতায় এই কর্মকান্ড চালিয়েছে বলে তার বিরুদ্ধে বিস্ত অভিযোগ রয়েছে। সাজুর ক্ষমতার দাপটে জমি হারিয়ে ভুক্তভোগীরা নিরুপায় হয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন, সিএমএম আদালতে মামলা দায়ের করতে বাধ্য হয়েছেন । সিএম আদালত, মামলা নং- ৬১১/২০১৬। ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, বছরের পর বছর মামলা চললেও ক্ষমতার প্রভাব খাটিয়ে সাজু সরকার বারবার পার পেয়ে যাচ্ছে।
একই এলাকার বাসিন্দা মিসেস রাশিদা পারভীন জানান, সাজু সরকারের হাত থেকে রেহাই পেতে তিনি আদালতে চুরির মালামাল রাখা ও দখল সংক্রান্ত মামলা করতে বাধ্য হয়েছেন; মামলা নং- ২৯৪/২০১৫, ধারা ৩৮০ ও ৪১১। তিনি আক্ষেপ করে বলেন, " বিগত সরকারের আমলে অবৈধ ভাবে জোর করে আমাদের সম্পদ কেড়ে নেওয়া হয়েছে, দখলদার এখনো বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। আমরা জানি না এখনও তার খুঁটির জোর কোথায় ?"
নাটকীয় ভাবে ভোল পাল্টানো ও উসকানিমূলক কর্মকাণ্ড নিয়ে সাজু সরকারের সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। স্থানীয়রা একে ‘সিনেমার দৃশ্যের চেয়েও ভয়ংকর অভিনয়’ হিসেবে বর্ণনা করেছেন। অভিযোগ উঠেছে, তিনি বর্তমানে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনকে প্রকাশ্যে গালিগালাজ করছেন এবং কোনো প্রমাণ ছাড়াই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিষোদগার ছড়াচ্ছে।
শুধু তাই নয় এ সংক্রান্ত ভিডিও টি নিষিদ্ধ ছাত্রলীগের পেজ উত্তরখান থানা ছাত্রলীগ এর পেজ থেকে ছড়ানো হচ্ছে । মূলত: অপরাধ ঢাকতেই সে এখন নতুন করে রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে বলে মনে করছেন সচেতন মহল।
অভিযোগ রয়েছে, প্রশাসনের ‘কিছু’ কর্মকর্তার মদদে এখনও সে সন্ত্রাসী কর্ম কান্ড চালিয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্তদের দাবি, সাজু সরকার এখনো দাবি করে যে প্রশাসনের কিছু কর্মকর্তা তার নিয়ন্ত্রণে রয়েছে। স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা গাজী মেজবাহ উদ্দিন সাচ্চু এবং সাবেক প্রধানমন্ত্রীর পিএস গাজী হাফিজুর রহমানের সাথে তোলা ছবি ব্যবহার করে সে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছে। ভুক্তভোগীদের প্রশ্ন, আওয়ামী লীগ সরকারের আমলে দখলদারিত্বের ‘চ্যাম্পিয়ন’ হওয়া এই ব্যক্তি নতুন প্রেক্ষাপটেও কীভাবে এতো দাপট দেখানোর সাহস পায়?
সে কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের দাবি, দীর্ঘদিনের এই আইনি লড়াই আর সম্পদ হারানোর ক্ষতি যেন সরকার পূরণ করে। তারা বর্তমান প্রশাসনের কাছে সাজু সরকারকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন । ভূক্তভোগীদের দাবী আর কোনো পরিবারকে যেন এমন ‘হিংস্র থাবা’র শিকার হতে না হয়।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- রাজধানীর* উত্তরখানে,পতিত
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: