• ঢাকা
  • রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. অপরাধ

ফরিদপুরে ঈদ জামাতকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৫০ পিএম;
ফরিদপুরে ঈদ জামাতকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫

ফরিদপুর জেলা প্রতিনিধি :

 

ফরিদপুরে ঈদ জামাতের সময় নির্ধারণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে, এতে ৫জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। 

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কাসিমাবাদ মধ্যপাড়া গ্রামে ঈদের জামাতকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।  এবং ১০ থেকে ১২টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২১ মার্চ ২০২৬) বেলা ২টা থেকে ৩টার মধ্যে কাসিমাবাদ মধ্যপাড়া জামে মসজিদে ঈদের নামাজের সময় নির্ধারণ ও অন্যান্য বিষয় নিয়ে এ সংঘর্ষের সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের ইমামের বেতন বৃদ্ধি এবং ঈদের জামাত সকাল আটটায় আয়োজন করা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।পরবর্তীতে এই বিষয় নিয়ে৬ সংঘর্ষের ঘটনা ঘটে, এতে প্রবাসীসহ পাঁচ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। আহতরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  বিস্তারিত আসছে.....

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন