• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

পাঁচবিবিতে গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:১৯ পিএম;
পাঁচবিবিতে গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন আয়োজনে বুধবার (৭ মে) বিকেল ৩টা ৪৫ মিনিটে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন পাঁচবিবি উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাশফিয়া তাসরিন। সভায় উপজেলার সহকারী কমিশনার( ভূমি) বেলায়েত হোসেন  বিএনপি সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক মোঃ হান্নান চৌধুরী,সাংগঠনিক সম্পাদক দ্বয় আবু তাহের ও রেজাউল করিম,  উপজেলা জামায়াত ইসলামের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, আমির মোঃসুজাউল ইসলাম, সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, পৌরসভার বনিক  সমিতির সভাপতি তাইজুল ইসলাম সাধারণ সম্পাদক, জীবনকৃষ্ণ সরকার, পাঁচবিবি  প্রেসক্লাবের সভাপতি প্রফেসর আজাদ আলী,  উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি পরমেশ্বর মাহাতো, উপজেলা হেযবুত তাওহীদের সভাপতি আসাদুজ্জামান মুকুলসহ বিভিন্ন  দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও নাগরিক সেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত বক্তারা উপজেলার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় ইউএনও কাশফিয়া তাসরিন বলেন, জনগণের কল্যাণে প্রশাসন সবসময় কাজ করে যাচ্ছে। উপজেলার উন্নয়ন ও সেবার মান বৃদ্ধিতে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার আহ্বান জানান।
 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন