• ঢাকা
  • সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. অপরাধ

ঈদকে সামনে রেখে সক্রিয় জাল নোট চক্র, মূলহোতা পলাতক


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:২৩ এএম;
ঈদকে সামনে রেখে সক্রিয় জাল নোট চক্র, মূলহোতা পলাতক

মশিউর রহমান লিটু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ


পটুয়াখালীর কলাপাড়ায় এক হাজার টাকার ১৪টি জাল নোটসহ মো. ওহিদুল (১৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকাল ১০টার দিকে পৌর শহরের জগন্নাথ নাট মন্দির সংলগ্ন উপজেলা সড়ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত ওহিদুল উপজেলার পূর্ব মধুখালী গ্রামের মোতাহার তালুকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সড়কের ‘মনিরুল ভ্যারাইটিজ’ নামের একটি দোকানে ওই যুবক ১৪ হাজার টাকা বিকাশ করতে যায়। এ সময় দোকান মালিক মনিরুল টাকাগুলো জাল বলে সন্দেহ করে যাচাই করেন এবং পরে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে।
তবে এ ঘটনায় জাল নোট চক্রের মূলহোতা হিসেবে অভিযুক্ত মেহেদী হাসান (২৮) কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা গেছে।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসন্ন ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে ওঠা জাল নোট চক্রের সদস্যদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে ।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন