জয়পুরহাট ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত, পাঁচবিবিতে আনন্দ মিছিল
অরুণ পথের তরুণ দল জাতীয়তাবাদী ছাত্রদল। শুভ শাকিল পরিষদ সবার সেরা পরিষদ স্লোগানে স্লোগানে মুখরিত করলেন পাঁচবিবি পৌর শহরের রাজপথ।
পাঁচবিবি উপজেলা,পৌর ও কলেজ শাখা ছাত্রদলের যৌথ উদ্যোগে জয়পুরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পাঁচবিবি পৌর শহরের প্রধান প্রধান সড়কে স্লোগান সহকারে আনন্দ মিছিল করেছে ছাত্রদলের নেতা কর্মীরা। ৭ই মে বৃহস্পতিবার বিকেলে বালিঘাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাকিব হাসান,জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আল ইমরান মন্ডল ও পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোরসালিনের যৌথ নেতৃত্বে পৌর পার্ক প্রাঙ্গণ হতে এক আনন্দ মিছিল পৌর শহরের পাঁচমাথা, তিন মাথা, রেলস্টেশন মোড় হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে পাঁচমাথা চত্বরে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় সভাপতিত্ব করেন বালিঘাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাকিব হাসান।পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোরসালিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আল ইমরান মন্ডল, জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের সহ-সভাপতি রাকিব হোসেন, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রাকিব সরদার,মহিপুর কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি সাকিব হোসেন, সহ-সভাপতি সামিউল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাকিম হোসেন ও উপজেলা ছাত্রদলের উদীয়মান তরুণ নেতা জাসেদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন,শুভ শাকিল পরিষদের নেতৃত্বে জেলা ছাত্রদল আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে। সেই সাথে নতুন কমিটির মাধ্যমে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: