• ঢাকা
  • শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

রাণীনগরে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের  ‎ইলেক্ট্রিক মিস্ত্রী গ্রেফতার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:৫০ পিএম;
রাণীনগরে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের  ‎ইলেক্ট্রিক মিস্ত্রী গ্রেফতার

‎রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

 

নওগাঁর রাণীনগরে গৃহবধুকে ধর্ষণ চেষ্টার সময় গোলাম রাব্বানী(৫০) নামে এক ইলেক্ট্রিক মিস্ত্রীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এঘটনায় গৃহবধু বাদী হয়ে মামলা দায়ের করলে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতে প্রেরণ করেছে পুলিশ। গোলাম রাব্বানী উপজেলার কচুয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।
‎রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল স্থানীয় লোকজন ও দায়েরকৃত মামলার বরাদ দিয়ে জানান,শুক্রবার রাতে ভুক্তভোগী গৃহবধু (২৭) ঘরের দরজা খোলা অবস্থায় ঘুমিয়ে পরেন। এরপর গোলাম রাব্বানী ঘরে ঢুকে গুহবধুর মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। এসময় বাড়ীর লোকজনকে ডাকা-ডাকি করলে বাড়ীর লোকজনসহ প্রতিবেশির লোকজনসহ ছুটে এসে গোলাম রাব্বানীকে হাতে-নাতে আটক করে। পরে আটক গোলাম রাব্বানীকে থানায় নিয়ে আসে। এঘটনায় গৃহবধু বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে রাতেই মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। গোলাম রাব্বানী পেশায় একজন ইলেক্ট্রিক মিস্ত্রী ছিলেন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন