আত্রাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
মোঃ নাসির উদ্দিন, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর আত্রাই উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে বালক বিভাগে রামচন্দ্রবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে উজান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে গতকাল শনিবার (২ মে ) সকাল ১০টা থেকে বেলা ১২টা ৩৫ মিনিট পর্যন্ত উপজেলা আহসানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা দুটি অনুষ্ঠিত হয়।
দিনের প্রথম খেলায় বালিকা বিভাগে জামগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবেকারে পরাজিত করে রামচন্দ্রবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। এরপর দিনের দ্বিতীয় খেলায় বালক বিভাগে গুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে হারিয়ে পাঁচুপুর উজানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নওগাঁ-৬ ( আত্রাই রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো.রেজাউল ইসলাম।
উপজেলা কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা
নূরে আলম সিদ্দিকের সভাপতিত্বে
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.মাযাহারুল ইসলাম।
এ সময় আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম,আহসানউল্লাহ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ইসমাইল হোসেন,আহসানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: সাহেদ আরা লীপি, সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
- বিষয়:
- আত্রাইয়ে* প্রাথমিক,বিদ্যালয়
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: