লালমনিরহাটে অপারেশন টেবিলে রোগী ফেলে পালালেন ডাক্তার! নেপথ্যে আরও চাঞ্চল্যকর তথ্য
খাজা রাশেদ,লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের আয়শা ক্লিনিকে অপারেশন থিয়েটারে আমিনুল ইসলাম (৩৫) নামে এক রুগীকে ফেলে, চিকিৎসকের পালিয়ে যাওয়ার ঘটনায় বেরিয়ে আসছে থলের বিড়াল। নামসর্বস্ব এই ক্লিনিকে নেই কোনো,আবাসিক মেডিকেল অফিসার (RMO)।
এমনকি এই জীবন-মরণ সমস্যাকে 'ঘরোয়াভাবে' ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে, স্থানীয় একটি মহলের বিরুদ্ধে।
অপারেশনের মাঝপথে রেখে ডাঃ এ.এস.এম. সায়েমের উধাও হওয়ার ঘটনায়,লালমনিরহাটের বিসিক এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, আয়শা ক্লিনিকটি চলছে কোনো প্রকার আবাসিক চিকিৎসক বা আরএমও ছাড়াই সম্পূর্ণ অবৈধ।
ভুক্তভোগী আমিনুল ইসলাম অচেতন হয়ে, ক্লিনিক এর পোস্ট অপারেটিভ রুমে থাকলেও,ঐসময় পর্যবেক্ষণে ছিলেন না কোন ডাক্তার।
আর এই অমানবিক ঘটনা নিয়ে শুরু হয়েছে, ন্যক্কারজনক সমঝোতার খেলা! অভিযোগ উঠেছে, বিষয়টি 'ঘরোয়াভাবে' মীমাংসা করার দায়িত্ব নিয়েছেন কয়েকজন স্থানীয় প্রভাবশালী ব্যাক্তি।
এনিয়ে, সচেতন মহলের মাঝে, সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ।
এদিকে, চিকিৎসা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে ক্লিনিক চালানো ছাড়াও জীবন সংকটের মুখে আপসের চেষ্টা—সব মিলিয়ে,সংশ্লিষ্ট প্রশাসনের কঠোর হস্তক্ষেপ এখন সময়ের দাবি।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
- বিষয়:
- লালমনিরহাটে* অপারেশন,টেবিলে
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: