• ঢাকা
  • বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

বরগুনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ- উদ্বোধন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:১৩ পিএম;
বরগুনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ- উদ্বোধন

বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে অদ্য ২০ মে ২০২৬ খ্রি. তারিখে “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬” এর শুভ উদ্বোধন করা হয়।

ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জনাব মোঃ নূরুল ইসলাম মণি, মাননীয় চিফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে  আরো উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। 

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব অনিমেষ বিশ্বাস, বরগুনা সদর উপজেলার ইউএনও, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, বরগুনার  উপ-সহকারী পরিচালক জনাব মোঃ আলী সাজ্জাদসহ ফায়ার সার্ভিসের অন্যান্য সদস্যবৃন্দ, জাগোনারীর প্রতিনিধি, বিভিন্ন স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক সংগঠনের আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন,  "নামের সঙ্গে ‘ফায়ার’ থাকলেও অগ্নিকাণ্ড ছাড়াও বন্যা, দুর্ঘটনা, উদ্ধার—সব জায়গায় ফায়ার সার্ভিসের সদস্যগণ সাধারণ জনগণের পাশে থাকেন।

সবাই যখন বিমুখ হয়ে যায়, তখনও তারা পিছু হটেন না। তারা সময়ের সাহসী যোদ্ধা; আমাদের নিরাপদ রাখতে তারা নিজের জীবন বিপন্ন করতেও ফিরে তাকান না।  জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সাহসী যোদ্ধাদের প্রতি রইল গভীর সম্মান ও কৃতজ্ঞতা।  

বক্তব্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, বরগুনার উপ-সহকারী পরিচালক জনাব মোঃ আলী সাজ্জাদ বলেন, “সাধারণ মানুষের বিপদে ফায়ার সার্ভিস সর্বদা অতন্দ্র প্রহরী হিসেবে পাশে আছে। নানা প্রতিকূলতার মাঝেও আমাদের সদস্যরা দক্ষতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।"

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন