আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝ বিনামূল্যে সার ও বীজ বিতরণ
মোঃ নাসির উদ্দিন,আত্রাই (নওগাঁ) সংবাদদাতা:
নওগাঁর আত্রাইয়ে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আত্রাই উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উফশী আউশ ধান,পাট,মুগ ডালও তিল ফসলের বীজ এবং রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় এমপির প্রতিনিধি উপজেলা বিএনপির সহসভাপতি মো.সাইফুল ইসলাম ও
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো.আলাউল ইসলাম।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার,উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল চকলেট, বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন,যুগ্ম সম্পাদক মো.আব্দুল মান্নান সরদার,উপজেলা কৃষক দলের সভাপতি আসাদুজ্জামান বুলেট, সম্পাদক কেএম আইয়ূব,যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কর্মচারী সহ উপজেলার ৮টি ইউনিয়নের কৃষক ও গনমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার জানান,পর্যায়ক্রমে উপজেলার ৩১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে প্রত্যেককে ৫ কেজি উফশী ধান, ১০ কেজি এমওপি সার, ১০ কেজি ডিওপি সার এবং পাট (ব্রিজ আই সবুজ সোনা),মুগ,তিল ১ কেজি ডিওপি, ৫ কেজি এমওপি ও ৫ কেজি রাসায়নিক সার বিতরণ করা হবে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- আত্রাইয়ে* ক্ষুদ্রও,প্রান্তিক
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: