• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

মুকাররমকে বাসায় ডেকে সাত টুকরা করলেন প্রেমিকা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:২২ পিএম;
মুকাররমকে বাসায় ডেকে সাত টুকরা করলেন প্রেমিকা

রাজধানীর মুগদার মান্ডা এলাকা থেকে উদ্ধার খণ্ডিত মরদেহের রহস্য উদঘাটন করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত হয়েছে, তিনি সৌদি প্রবাসী, নাম মুকাররম। পরকীয়া সম্পর্কের জেরে প্রেমিকা ও তার এক বান্ধবী মিলে তাকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (১৮ মে) র‍্যাব-৩ জানায়, পাঁচ লাখ টাকা আত্মসাৎ করে পরকীয়া প্রেমিকা ও বান্ধবী মিলে সৌদি প্রবাসী মোকাররমকে ঘুমের ওষুধ খাইয়ে নৃশংসভাবে হত্যা করেন। পরে মরদেহ সাত টুকরা করে ময়লার মধ্যে ফেলে দেন।

এর আগে রোববার (১৭ মে) বিকেলে মান্ডা আবদুল গনি রোডের শাহনাজ ভিলার সামনের একটি বেজমেন্টের নিচ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় মরদেহের সাতটি খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। টুকরাগুলো অর্ধগলিত, তবে মরদেহের মাথা পাওয়া যায়নি।

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু রায়হান জানান, স্থানীয় লোকজন দুর্গন্ধ থেকে বিষয়টি টের পান। পরে তারা পুলিশে খবর দেন। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুষ্কৃতকারীরা ওই ব্যক্তিকে হত্যা করে হাত-পাসহ শরীর সাত টুকরা করে সেখানে ফেলে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহের খণ্ডিত অংশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন