• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

‘হামে শিশুর প্রাণ ঝরে ইউনূস কেন ভিভিআইপি সার্ভিস চড়ে?’


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:৪৪ পিএম;
‘হামে শিশুর প্রাণ ঝরে ইউনূস কেন ভিভিআইপি সার্ভিস চড়ে?’

হামের টিকা না দিয়ে পরিকল্পিতভাবে শিশু হত্যার অভিযোগে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের বিচার দাবি করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক এক শিক্ষার্থী। এসময় তাকে একটি শিশুর প্রতীকী মরদেহ কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন ওয়াহিদুল আলম ওরফে ওয়াহিদুল ইসলাম। তিনি স্পোর্টস সাইন্স বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী। 

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তিনি একা একটি প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে ছিলেন। প্ল্যাকার্ডে লেখা–‘হামে আমার শিশুর প্রাণ ঝরে ইউনূস কেন ভিভিআইপি সার্ভিস চড়ে?’

ওয়াহিদুল আলম বলেন, ‘আমাদের শিশু হামের টিকার অভাবে মরে ইউনূস ভিভিআইপি প্রটোকল নিয়ে ঘুরে।

এই হত্যার দায়ে অতি দ্রুত ইউনূসের গ্রেপ্তার চাই।’

তিনি আরো বলেন, ‘আগের সরকার টিকার বাজেট করে যাওয়ার পরেও কেন টিকার অভাব হবে–সরকারের কাছে প্রশ্ন রেখে গেলাম।’

 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন