• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. দূর্ঘটনা

মহম্মদপুর পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদারের এক কর্মী নছিমন দূর্ঘটনায় নিহত 


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:২১ পিএম;
মহম্মদপুর পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদারের এক কর্মী নছিমন দূর্ঘটনায় নিহত 

মাগুরা জেলা প্রতিনিধি :

 

 

মহম্মদপুর পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদারের এক কর্মী নছিমন দূর্ঘটনায় নিহত হয়েছেন। 
মাগুরার মহম্মদপুরে সড়কে নছিমন দুর্ঘটনায় মো. জয়নাল (৩৫) নামে পল্লী বিদ্যুৎ সিমিতির ঠিকাদারের এক কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) সকালে উপজেলার খলিশাখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয়নাল ঠাকুরগাঁও জেলার বলদিবাড়ি গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, জয়নাল মহম্মদপুর এসেছিলেন ঠিকাদারের মাধ্যমে পল্লী বিদ্যুতের কাজ করতে। 

স্থানীয় সূত্রে আরও জানা যায়, খলিশাখালী গ্রামে কাজ করতে যাওয়ার পথে নছিমনের চাকা ভেঙে যায়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় গাড়িতে থাকা ভাড়ী তারের কোয়েল বুকের উপরে উঠে যায়। 
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
আহত হয়েছেন আরও ৭/৮ জন ।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন