• ঢাকা
  • রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

মহম্মদপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ০৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:০৩ পিএম;
মহম্মদপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি :

 

​মাগুরার মহম্মদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা ও সমন্বিত অভিযানের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

​আজ মহম্মদপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে (হল রুম) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, এমপি।
​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "ডেঙ্গু প্রতিরোধে কেবল অভিযান নয়, জনসচেতনতাই সবচেয়ে বড় হাতিয়ার। আমাদের নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে হবে এবং প্রশাসনের সাথে সাধারণ মানুষকেও এই অভিযানে সম্পৃক্ত হতে হবে।"
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাঃ শাহানুর জামান। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ ও নিয়মিত মশক নিধন কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত গৃহীত হয়।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন