• ঢাকা
  • শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

সৌদি পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:৪১ পিএম;
সৌদি পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট

সৌদি আরবের জেদ্দায় অবতরণ করেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এই ফ্লাইটে হজযাত্রী ছিলেন ৪১৯ জন। এ সময় বিমানবন্দরে রাষ্ট্রদূতসহ কর্মকর্তারা তাদের স্বাগত জানান।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের অভ্যর্থনা জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন ও কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হজযাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। তাদের হাতে রিফ্রেশমেন্ট কিট তুলে দেওয়া হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসালট্যান্ট জেনারেল মো. সাখাওয়াত হোসেন, সহকারী মৌসুমি হজ অফিসার মো. রুহুল আমিন, জেদ্দা হজ টার্মিনালের হেড অব অপারেশন ইহাহিয়া রাদি ও হাজিদের অভ্যর্থনায় নিয়োজিত সৌদি প্রতিষ্ঠান নুসুক মারহাবার ম্যানেজার রায়েদ বাকশাউন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন