দুদক চেয়ারম্যান হয়ে প্রথমবার নিজ জন্মভূমি সাপাহারে এ কে এম আসাদুজ্জামান
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সপরিবারে নিজ জন্মস্থান নওগাঁর সাপাহার উপজেলার খঞ্জনপুর গ্রামে পৌঁছেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি ও দুদক চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তিনি নিজ জন্মভূমি খঞ্জনপুর গ্রামে পৌঁছালে এলাকাবাসীর মধ্যে এক আনন্দের বন্যা বয়ে যায়। দেশের একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান হিসেবে নিজ গ্রামের এই কৃতি সন্তানকে কাছে পেয়ে স্থানীয় মানুষ দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করে উষ্ণ সংবর্ধনা দেন।
দুদক চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামানের নিজ জন্মভূমিতে এই আগমনকে কেন্দ্র করে পুরো খঞ্জনপুর গ্রামে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিন পর নিজ এলাকার মানুষের সঙ্গে দেখা করতে পেরে তিনিও অত্যন্ত আনন্দিত হন এবং উপস্থিত সকলের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে পরিবারের সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- সাপাহারে এ কে
- এম আসাদুজ্জামান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: