• ঢাকা
  • শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:০৩ পিএম;
ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল ঠেকাতে গিয়ে হামলায় ছাত্রদল, যুবদল ও ছাত্রশিবিরের অন্তত চারজন নেতাকর্মী আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার (১৫ মে) সদর উপজেলার সুহিলপুর বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সংগঠনগুলোর স্থানীয় নেতাকর্মীরা।

এর আগে বৃহস্পতিবার রাতে সদর উপজেলার সুহিলপুর ও বিশ্বরোড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন— জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. রোকন উদ্দিন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাহিম উদ্দিন, জেলা নবীন দলের যুগ্ম আহ্বায়ক জাবেদ আসিফ এবং যুবদল নেতা শাহীনুল ইসলাম শাহীন।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে বিশ্বরোড এলাকায় একটি ঝটিকা মিছিল বের করার চেষ্টা করে ছাত্রলীগ। এ সময় মিছিল প্রতিহত করতে গেলে কয়েকজনের ওপর হামলার ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কয়েকজনকে লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করতে দেখা গেলেও ধাওয়া খাওয়া ব্যক্তিদের দেখা যায়নি।

 

এদিকে ধাওয়াকারীরা ছাত্রলীগের নেতাকর্মী রয়েছে সন্দেহে একটি দোকানঘরে হামলা চালায় বলেও অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে শুক্রবার হামলার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়।

হামলায় আহত রোকন উদ্দিন জানান, মালিহাতা এলাকা থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করে। খবর পেয়ে সুহিলপুর বাজারে অনেকে জড়ো হন। পরে মিছিলকারীরা সেখানে পৌঁছালে ধাওয়া-পাল্টাধাওয়ার একপর্যায়ে হামলার ঘটনা ঘটে।

তিনি আরো জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শুক্রবার সন্ধ্যায় তিনি বিষয়টি নিশ্চিত করেন।

 

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন