ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে দৈনিক পুনরুত্থান এর ১৩তম বর্ষপূর্তি
মিজান উর রহমান, ফরিদপুর থেকে :
ফরিদপুরে দৈনিক পুনরুত্থান এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠানটি পালিত হয়েছে বর্ণাঢ্য আয়োজনে। উৎসব মুখর পরিবেশে দুই পর্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রথম পর্বে ছিলো রেলি এবং দ্বিতীয় পর্বে ছিলো আলোচনা দোয়া মাহফিল ও কেক কাটা।
বৃহস্পতিবার (২২ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় রেলি এবং ১১টায় শুরু হয় আলোচনা সভা। আনন্দঘন-জমকালো এই আয়োজনে পত্রিকাটির সহযোগী ব্যবস্থাপনা সম্পাদক মিজান উর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন খরসূতী সরকারী কলেজের অধ্যক্ষ মো: সাদীন উর রহমান। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত থেকে মুল্যবান বক্তব্য রাখেন, মহম্মদপুর, মাগুরা আমিনুর রহমান ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যাপক, প্রবীন শিক্ষাবিদ মো: আবুল কালাম আজাদ। আরও বক্তব্য রাখেন প্রথিতযশা সাংবাদিক, সমকাল প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম। দ্বিতীয় পর্ব শুরু হয় পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে। পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন, খরসূতী চন্দ্র কিশোর বহমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, মাওলানা মোঃ আব্দুল্লাহ আল মাসউদ।
১৩তম বর্ষপূর্তিতে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে ভবিষ্যৎ সফলতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন সহকারী অধ্যাপক (ইসলাম শিক্ষা) মাওলানা মো: নিজাম উদ্দিন।
খরসূতী সরকারী কলেজের প্রভাষক গৌতম সিংহের অনবদ্য উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য, সমাজ সেবক মো: নায়েব আলী, বোয়ালমারী উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মো: নবির হোসেন চুন্ন, ডা: মো: জিকরুল হক সিকদার, খরসূতী সরকারী কলেজের বাংলা শিক্ষক মো: ইউনুস আলী, প্রভাষক (সমাজ বিজ্ঞান) রুবিনা খাতুন, প্রভাষক ( ইসলাম শিক্ষা) লুৎফুন্নাহার খানম, প্রভাষক (বাংলা) নাজমা আফরোজ সাথী, সহকারী অধ্যাপক (গণিত) শেখ মশিউর রহমান, সহকারী অধ্যাপক (হিসাব বিজ্ঞান) মোহাম্মদ ওবায়দুর রহমান, প্রভাষক (তথ্য ও প্রযুক্তি) সরদার মুশফিকুর রহমান, প্রভাষক (জীব বিজ্ঞান) আসম তৌহিদুর রহমান, প্রভাষক (রসায়ন) নারায়ণ চন্দ্র সাহা, প্রভাষক (অর্থনীতি) মো: জিহাদুল ইসলাম, প্রভাষক (রাষ্ট্রবিজ্ঞান) মো: মনোয়ার হোসেন, প্রভাষক (রাষ্ট্র বিজ্ঞান) মো: জিন্নাত আলী, প্রভাষক (ইসলাম শিক্ষা) শফিকুল ইসলাম, প্রভাষক (ব্যবস্থাপনা) মো: মনিরুজ্জামান, প্রভাষক (তথ্য বিজ্ঞান ও গ্রন্থগার) মো: শোয়েবুর রহমান সৈকত, শরীরচর্চা শিক্ষক মোহাম্মদ এনামুল হক, সহকারী শিক্ষক (গ্রন্থগার ও তথ্য বিজ্ঞান) মো: নুর ইসলাম। আরও উপস্থিত ছিলেন জেষ্ঠ্য সাংবাদিক তৈয়বুর রহমান কিশোর, দৈনিক আমার দেশ প্রতিনিধি এস এম রুবেল, সিনিয়র সাংবাদিক নাগর মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অত্যন্ত প্রানবন্ত আমেজে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত দৈনিক পুনরুত্থানের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত বক্তাগণ পত্রিকাটির উত্তোরত্তোর সফলতা কামনা করেন এবং পুনরুত্থান সংশ্লিষ্ট সকলের জন্য সুস্থতা কামনা করা হয়। সত্য প্রকাশে আপোষহীন জাতীয় দৈনিক পুনরুত্থানের সাহসী ভূমিকার জন্য ভূয়সী প্রশংসা করেন প্রধান অতিথি তাঁর বক্তেব্যে। প্রধান আলোচক অধ্যাপক (অব:) মো: আবুল কালাম আজাদ বলেন, সমাজের দর্পণ সংবাদপত্র এবং সংবাদকর্মী। তিনি আশাবাদ ব্যক্ত করেন, দৈনিক পুনরুত্থান একদিন দেশের শীর্ষ স্থান দখল করবে এবং দেশের গন্ডি পেড়িয়ে বহি:বিশ্বে সমান অবদান রাখবে। তিনি পত্রিকার প্রকাশক, সম্পাদক এবং সহযোগী ব্যবস্থপনা সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য কামনা করেন এবং সত্য প্রকাশে নির্ভিক সৈনিকের নিরবিচ্ছিন্ন ভূমিকা রেখে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
- বিষয়:
- ফরিদপুরে* বর্ণাঢ্য,আয়োজনে
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: