ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মনোনীত হলেন মো: বাবলুর রহমান খান
ফরিদপুর জেলা প্রতিনিধি :
আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মনোনীত হয়েছেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাবলুর রহমান খান।
রবিবার (২৯ মার্চ ২০২৬) সকালে ফরিদপুর পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তাঁকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়। সভা শেষে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম তাঁর হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মাহমুদুল হাসান এবং সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আজম খানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সালথা থানায় যোগদানের পর থেকেই মো. বাবলুর রহমান খান আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। সহিংসতা প্রতিরোধ, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, অপরাধী গ্রেপ্তার এবং চুরি-ডাকাতির বিভিন্ন ঘটনার রহস্য উদঘাটনে তার নেতৃত্বে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।
এছাড়া স্থানীয় এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিত অভিযান পরিচালনা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে তিনি প্রশংসনীয় ভূমিকা পালন করছেন। তার এ অবদানের স্বীকৃতি হিসেবেই তাঁকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: