• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

আলফাডাঙ্গায় সিলিং ফ্যানে যুবকের ঝুলন্ত মরদেহ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৫৪ পিএম;
আলফাডাঙ্গায় সিলিং ফ্যানে যুবকের ঝুলন্ত মরদেহ

আলফাডাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ

 

ফরিদপুরের আলফাডাঙ্গায় পারিবারিক কলহের জেরে আরমানুজ্জামান রাজু (৩২) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার ২৭ এপ্রিল রাতে এই ঘটনা ঘটে।নিহত রাজু উপজেলার বুড়াইচ গ্রামের মো. ফুল মিয়ার ছেলে।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টার দিকে কোনো এক সময় রাজু তার শয়নকক্ষে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। রাত সোয়া ৮টার দিকে নিহতের মামা নুরুল ইসলাম রাজুকে ডাকতে গিয়ে রুমের দরজা ভেতর থেকে বন্ধ পান। দীর্ঘক্ষণ সাড়াশব্দ না পেয়ে জানালার ফাঁকা দিয়ে রাজুকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার শুরু করেন তিনি।পরে স্থানীয়রা এসে দরজা ভেঙে তাকে উদ্ধার করে দ্রুত আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৯টার দিকে রাজুকে মৃত ঘোষণা করেন।
​খবর পেয়ে আলফাডাঙ্গা থানার এসআই মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ হাসপাতালে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেন।
​পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।
​এ বিষয়ে আলফাডাঙ্গা থানার পুলিশ জানায়, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের সুরতহাল শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন