• ঢাকা
  • বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

পঞ্চগড়ে কুরবানির পশুর চামড়া সংরক্ষণে উপজেলা প্রশাসনের প্রশিক্ষণ কর্মশালা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:৫২ পিএম;
পঞ্চগড়ে কুরবানির পশুর চামড়া সংরক্ষণে উপজেলা প্রশাসনের প্রশিক্ষণ কর্মশালা

মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

 

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পঞ্চগড় সদর উপজেলায় কুরবানির পশু জবাই ও পশুর চামড়া সংরক্ষণের সঠিক পদ্ধতি সম্পর্কে সচেতনতা বাড়াতে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালার আয়োজন করে পঞ্চগড় সদর উপজেলা প্রশাসন।

কর্মশালায় কুরবানির পশু জবাইয়ের স্বাস্থ্যসম্মত পদ্ধতি, নিখুঁতভাবে চামড়া ছাড়ানোর কৌশল, সঠিক নিয়মে লবণ ব্যবহার করে চামড়া সংরক্ষণ এবং চামড়ার গুণগত মান বজায় রাখার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও হাতে-কলমে প্রদর্শন করা হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, কসাই, চামড়া ব্যবসায়ী ও সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব সীমা শারমিন।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জনাব ফাহমিদা সুলতানা, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), পঞ্চগড় সদর,

জনাব মোহন মেনজি,নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) পঞ্চগড় সদর,ডাঃ মরিয়ম রহমান, উপজেলা প্রাণিসম্পদ অফিসারপঞ্চগড় সদর,ডাঃ মোহাম্মৎ আশা আনারকলি, ভেটেরিনারি সার্জন পঞ্চগড় সদর, ইমাম জয়নাল আবেদীন, ইমাম, পঞ্চগড় সদর উপজেলা পরিষদ।

এছাড়াও জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় গণমান্য জনপ্রতিনিধিরা কর্মশালায় উপস্থিত ছিলেন, বক্তাদের আহ্বান ও সচেতনতা কর্মশালায় বক্তারা চামড়া শিল্পের অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরে বলেন— "সঠিক নিয়মে পশু জবাই এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে চামড়া সংরক্ষণ করা গেলে জাতীয় সম্পদ চামড়ার অপচয় রোধ করা সম্ভব। এতে যেমন চামড়ার বাজারমূল্য বৃদ্ধি পাবে, তেমনি কাঁচা চামড়া নষ্ট না হওয়ায় জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষাও নিশ্চিত হবে।"

আয়োজক সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে পশুর চামড়ার গুণগত মান রক্ষা এবং পরিবেশ দূষণ মুক্ত রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ও তদারকি অব্যাহত থাকবে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন