প্রকৌশলী অধ্যক্ষ আইনুল হক বদলি হওয়ায়, লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে স্বস্তি!
খাজা রাশেদ,লালমনিরহাট প্রতিনিধি :
দীর্ঘদিনের নানা অভিযোগ, অনিয়ম ও প্রশাসনিক আগ্রাসনের অবসান ঘটিয়ে অবশেষে স্বস্তি ফিরে এসেছে, লালমনিরহাট সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ( টিটিসি) তে।
সংশ্লিষ্টদের মতে, প্রকৌশলী অধ্যক্ষ আইনুল হক বদলি হওয়ায় এই ইতিবাচক পরিবর্তন সম্ভব হয়েছে। তাই, আগামীতে এ প্রতিষ্ঠানে আরও ভালো কিছু করছেন তারা।
প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী ও প্রশিক্ষণার্থীদের অভিযোগ, লালমনিরহাটে চাকরিতে যোগদানের পর থেকে, তার একচ্ছত্র নিয়ন্ত্রণ, ক্ষমতার অপব্যবহার, অর্থ আত্মসাৎ এবং নানা অনিয়মের অভিযোগের কারণে গোটা প্রতিষ্ঠান অতিষ্ঠ হয়ে উঠেছিল।
অনিয়মিত উপস্থিতি, স্বজনপ্রীতি, আর্থিক অনিয়ম এবং একক সিদ্ধান্ত গ্রহণের ফলে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হয় ও প্রশাসনিক কার্যক্রম অনেকটা ঝিমিয়ে পড়ে। এবং প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়ে পড়ে। যে কারণে, বিভিন্ন সময়ে মিডিয়ায় শিরোনাম হয়েছিলেন তিনি।
এছাড়াও অভিযোগ রয়েছে, সাংবাদিকদের নিয়মিত তথ্য না দেওয়ার পাশাপাশি, তাদের নামে বিভিন্নভাবে মামলা দেওয়ার হুমকিও দিয়েছিলেন, এই প্রকৌশলী অধ্যক্ষ আইনুল হক।
এতে করে, গণমাধ্যমকর্মীদের মধ্যেও উদ্বেগ ও অসন্তোষ তৈরি হয়।
সম্প্রতি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, প্রকৌশলী অধ্যক্ষ আইনুল হক অন্যত্র বদলি হওয়ায় কেন্দ্রটিতে স্বস্তি ফিরে আসে।
তার প্রস্থানের পর প্রশাসনিক শৃঙ্খলা ও স্বচ্ছতা ফিরিয়ে আনতে নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
কেন্দ্রের একাধিক কর্মকর্তা জানান, “অধ্যক্ষ বদলির পর আমরা এখন স্বস্তির মধ্যে কাজ করতে পারবো। আগে, যেভাবে চাপ ও অনিয়মের মধ্যে থাকতে হতো, এখন সেই পরিস্থিতি নেই।
আমরা আশা করছি, কেন্দ্রটি আবারও অতীতের সুনামের ধারায় ফিরবে।”
শিক্ষার্থীরাও পরিবর্তিত পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, নিয়মিত ক্লাস, প্রশিক্ষণ কার্যক্রম ও মূল্যায়নে ইতিবাচক পরিবর্তন এসেছে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, এই বদলি শুধু একটি কেন্দ্রের জন্য নয়, পুরো কারিগরি শিক্ষাব্যবস্থার জন্যই ইতিবাচক বার্তা বহন করে। তারা ভবিষ্যতে এমন অনিয়ম প্রতিরোধে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি কামনা করেছেন।
সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রটির সার্বিক উন্নয়ন ও কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
- বিষয়:
- প্রকৌশলী* অধ্যক্ষ,আইনুল
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: