• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

রাজবাড়ীতে ধর্ম অবমাননার অভিযোগে মামলা: ২৫ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:১৮ পিএম;
রাজবাড়ীতে ধর্ম অবমাননার অভিযোগে মামলা: ২৫ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

রাজবাড়ী সদর আমলী আদালতে ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা একটি মামলা বর্তমানে তদন্তাধীন রয়েছে। মামলাটি এথিস্ট নোট নামের একটি ওয়েবসাইটের সম্পাদকসহ একাধিক ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্টের বিরুদ্ধে দায়ের করা হয়েছে।

বাদী রফি আহমেদ ফিরোজ ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, এথিস্ট নোট প্ল্যাটফর্মের মাধ্যমে একটি চক্র দীর্ঘদিন ধরে ধর্মের বিরুদ্ধে “আপত্তিকর ও কুৎসামূলক” প্রচারণা চালিয়ে আসছে।

শুনানিতে রাজবাড়ী সদর আমলী আদালতের বিচারক তামজিদ আহমেদ মামলাটিকে গুরুত্বসহকারে গ্রহণ করে রাজবাড়ী সদর থানার গোয়েন্দা শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন। প্রাথমিকভাবে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৮ মে ২০২৫ তারিখ নির্ধারণ করা হয় এবং মামলাটি জিআর (জেনারেল রেকর্ড) হিসেবে গ্রহণ করা হয়।

পরবর্তীতে একাধিকবার তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা বৃদ্ধি করার আবেদন মঞ্জুর করে আদালত নতুন তারিখ নির্ধারণ করে, যার মধ্যে ৩০ জুলাই এবং ২৭ অক্টোবর ২০২৫ উল্লেখযোগ্য। সর্বশেষ ১০ আগস্ট ২০২৫ তারিখেও সময় বৃদ্ধির আবেদন অনুমোদন করা হয় এবং একই সঙ্গে আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা তামিলের বিষয়টি আদালতে উপস্থাপন করা হয়। তদন্তকারী সংস্থা জানায়, কয়েকজন আসামী ইতোমধ্যেই শনাক্ত করা হয়েছে এবং বাকিদের বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

মোট ২৫ জনকে আসামী করা হয়েছে। উল্লেখযোগ্য  নামগুলো হলো: আজমাইন শাহরিয়ার অর্ণব, নুসরাত সুজানা নওরিন, লিপ্টন কুমার দেব দাস, ফাহিন আলম, মোর্শেদ আলম, আব্দুল কাদের সুমেল, শামীম আল মামুন, শিপলু কুমার বর্মণ, মোঃ জাকির হোসাইন, আবু বকর সিদ্দিক, মোঃ সাব্বির হোসাইন, মোঃ আবির হোসাইন, মনিরা পারভীন, মোঃ ফাহাদ হোসাইন, মোঃ মিজানুর রাহমান, মোঃ আল আমিন কায়সার, মোঃ আব্দুল রাজ্জাক, মুকিত চৌধুরী, মুহাম্মাদ শহীদুল ইসলাম জায়গীরদার, মোঃ রাজিম হোসাইন, মুসা আহমেদ জায়গীরদার, আব্দুল্লাহ আল মাহমুদ ফরিদ, মোঃ  মাজহারুল ইসলাম, গাজী মোহাম্মদ সাইফুল ইসলাম।
মামলার প্রাথমিক শুনানির সময় আদালতের প্রাঙ্গণে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। তখন বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও মুসল্লিরা উপস্থিত ছিলেন এবং “নারায়ে তাকবির” স্লোগান শোনা যায়।

মামলার তদন্ত অগ্রগতির বিষয়ে সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। পরবর্তী শুনানি ও তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ আগস্ট ২০২৫।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন