• ঢাকা
  • সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

জ্বালানি পাম্পে তেল নিতে এসে ১৭ চালকের বিরুদ্ধে মামলা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ০৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:০৭ পিএম;
জ্বালানি পাম্পে তেল নিতে এসে ১৭ চালকের বিরুদ্ধে মামলা

নুর-আমিন, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি;

 

দিনাজপুরের খানসামা উপজেলা-এ সড়ক পরিবহন আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জ্বালানি তেল নিতে আসা ১৭ জন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এসব মামলায় মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

রোববার (৫ এপ্রিল) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে সড়ক পরিবহন আইন, ২০১৮–এর আওতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস।

অভিযানকালে দেখা যায়, অনেক মোটরসাইকেল চালক বৈধ কাগজপত্র ছাড়াই জ্বালানি তেল নিতে এসেছেন। পাশাপাশি একাধিক চালক হেলমেট ব্যবহার না করেই মোটরসাইকেল চালাচ্ছিলেন। যাচাই-বাছাই শেষে এসব অনিয়মের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. অয়ন ফারহান শামস বলেন, জ্বালানি তেলের অপব্যবহার রোধ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আইন মেনে চলা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন