রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩জন নিহত
মোঃ গোলাম মোরশেদ, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর রাণীনগরে মাঠে ধান কাটার সময় বজ্রপাতে আক্কাস ফকির (৬০) ও তারেক রহমান (২২) নামে দুইজন কৃষি শ্রমীক এবং মাঠ থেকে গরু আনতে গিয়ে নয়ন তালুকদার (২৬)নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ উপজেলার পারইল এবং গুয়াতা এলাকায় পৃথকভাবে এসব ঘটনা ঘটে। নিহত আক্কাস ফকির পারইল গ্রামের আসাদ ফকিরের ছেলে ও তারেক রহমান একই গ্রামের আমিনুর রহমানের ছেলে।এছাড়া নয়ন তালুকদার উপজেলার গুয়াতা আটনিতাপাড়া গ্রামের হাসেম তালুকদারের ছেলে। খবর পেয়ে থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
পারইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ জানান,এদিন সকালে আক্কাস ফকির ও তারেক রহমান গ্রামের দক্ষিন মাঠে জমিতে ধান কাটছিলেন। বেলা সাড়ে ১০টা নাগাদ বৃষ্টির সাথে বজ্রপাতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। পরে মাঠের মধ্যে অন্য শ্রমীকরা দেখতে পেয়ে বাড়ীতে খবর দেয়। পরে স্থানীয় লোকজন মাঠ থেকে দুইজনের মরদেহ বাড়ীতে নিয়ে আসে।
অপর দিকে গুয়াতা গ্রামের নয়ন তালুকদারের চাচাতো ভাই মিঠু তালুকদার জানান,বেলা ১১টা নাগাদ বুষ্টি আসলে নয়ন তালুকদার গ্রামের পশ্চিম মাঠ থেকে গরু আনতে যায়। এরপর আর ফিরে আসেনি। বিকেল তিনটা নাগাদ লোকজন ঘাস খাওয়ানোর জন্য মাঠে গরু নিয়ে যাবার সময় দেখতে পান নয়ন তালুকদারের মরদেহ মাঠের মধ্যে পরে আছে। তার শরীর বজ্রপাতে ঝলসে গেছে বলে জানান মিঠু তালুকদার।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান,খবর পেয়ে ঘটনাস্থলগুলো পরিদর্শণ করা হয়েছে।
মো: গোলাম মোরশেদ
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
- বিষয়:
- রাণীনগরে* বজ্রপাতে,কৃষি
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: