• ঢাকা
  • বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

সারাবাংলায় বর্ষ বরণ ১৪৩৩


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৫৩ এএম;
সারাবাংলায় বর্ষ বরণ ১৪৩৩

ছবিতে দেশের বিভিন্ন জেলায় বর্ষবরণ

ছবিতে দেশের বিভিন্ন জেলায় বর্ষবরণ

 উৎসবমুখর ও বর্ণাঢ্য পরিবেশে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ১৪৩৩ বঙ্গাব্দের বৈশাখী শোভাযাত্রা। মঙ্গলবার সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শোভাযাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়।

বাংলা নববর্ষকে স্বাগত জানাতে দেশব্যাপী নানা আয়োজনে উদযাপিত হয়েছে বর্ষবরণ। বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা ও ঐতিহ্যবাহী নানা আয়োজনের মধ্য দিয়ে বরণ করা হয় নতুন বাংলা বছর।

456

ঢাবিতে বৈশাখী শোভাযাত্রার একটি অংশ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে সকাল থেকেই মানুষের ঢল নামে। পহেলা বৈশাখের অন্যতম আকর্ষণ বৈশাখি শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রঙিন মুখোশ, প্রতীকী শিল্পকর্ম ও বাঙালির ঐতিহ্যবাহী নানা উপস্থাপনায় শোভাযাত্রা হয়ে ওঠে প্রাণবন্ত।

74

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সব শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণের মধ্যে দিয়ে 'বৈশাখী শোভাযাত্রা'র আয়োজন করা হয়। 

45

বাংলাদেশের জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। মঙ্গলবার ঢাকায় পহেলা বৈশাখ উদযাপন শেষে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে নববর্ষের শুভেচ্ছা জানান তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও সামাজিক প্রতিষ্ঠানগুলো দিনব্যাপী আয়োজন করে গান, নাচ, আবৃত্তি ও লোকজ সংস্কৃতির পরিবেশনা। গ্রামাঞ্চলেও বসে বৈশাখী মেলা, যেখানে পাওয়া যায় গ্রামীণ ঐতিহ্যের নানা সামগ্রী, খেলনা ও মুখরোচক খাবার।

77878

উৎসবমুখর পরিবেশ ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর ঐতিহাসিক আহসান মঞ্জিল প্রাঙ্গণে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

অনেক জায়গায় আয়োজন করা হয় গ্রামীণ খেলাধুলা, যেমন লাঠিখেলা, দড়ি টানাটানি ও হাডুডু প্রতিযোগিতা। শিশু-কিশোরদের অংশগ্রহণে এসব আয়োজন উৎসবে নতুন মাত্রা যোগ করে।

577

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পয়লা বৈশাখ উপলক্ষে আয়োজিত বৈশাখী শোভাযাত্রায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সুসজ্জিত অশ্বারোহী দল অংশ নিয়ে দর্শনার্থীদের দৃষ্টি কেড়েছে।

নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও সক্রিয় ছিলেন। 

4556

উৎসবমুখর পরিবেশে উত্তরা ৭ নম্বর সেক্টর পার্কে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করেছে অরাজনৈতিক সংগঠন ‘ভোরের স্পন্দন’। কর্মজীবীদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতির বর্ণিল উপস্থাপনা।

 

545

গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে শোভাযাত্রা ও পান্তা উৎসবের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

 

5454

বৈশাখী র‌্যালি ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে রংপুরে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে রংপুর জিলা স্কুল বটমূলে শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে জেলা প্রশাসন।

 

8787

উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহের ভালুকায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন করা হয়।

 

8787

বৈশাখী শোভাযাত্রা, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে মাগুরায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে।

 

5787

বাংলা নববর্ষকে বরণ করতে পটুয়াখালীর কলাপাড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন রংধনু ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী বৈশাখী শোভাযাত্রা।

 

656

যশোরে সঙ্গীত, নৃত্য ও আনন্দ শোভাযাত্রাসহ জাঁকজমকপূর্ণ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বঙ্গাব্দ ১৪৩৩-কে বরণ করে নেওয়া হয়েছে। 

 

85787

যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে সিলেটের বিশ্বনাথে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপিত হয়েছে।

 

54

দিনাজপুরে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নিয়েছে সর্বস্তরের মানুষ। সকাল থেকেই শহরের বিভিন্ন সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনে ছিল উৎসবের আমেজ।

 

21

বাংলা নববর্ষ উপলক্ষে শেরপুরে তিন দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করা হয়েছে।

 

54

নববর্ষের ঐক্যতন, গণতন্ত্রের পুনরুত্থান স্লোগান ও নানা আয়োজনে আনন্দমুখর পরিবেশে পালন হয়েছে বাংলা বর্ষবরণ। সকাল ৯টায় আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে মুন্সীগঞ্জে বঙ্গাব্দ ১৪৩৩ বরণ করে নেওয়া হয়েছে। 

 

87

‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ প্রতিপাদ্যকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ ও বৈশাখী শোভাযাত্রা ১৪৩৩ উদযাপিত হয়েছে।

 

6545

জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে বাংলা নববর্ষ ১৪৩৩ (পয়লা বৈশাখ) বরণ করা হয়েছে। 

 

54

নানা আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রামে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। 

 

54

‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা’ এই আহ্বান জানিয়ে পাবনাবাসী উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষকে বরণ করে নিয়েছে। মঙ্গলবার আনন্দ শোভাযাত্রা, বৈশাখী মেলা ও সাংস্কৃতিক আয়োজনে নতুন বছরকে স্বাগত জানানো হয়েছে।

 

45

বৈশাখী শোভাযাত্রা, গ্রামীণ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে গোপালগঞ্জের কোটালীপাড়ায় পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।

 

46

কুমিল্লার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে।

 

6

টাঙ্গাইলের বাসাইলে নানা বয়সের মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। 

 

57

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়েছে।

 

45

গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বৈশাখী শোভাযাত্রা

 

574

বাঙালির ঐতিহ্য ঢাক-ঢোল, পালকি-ঢেঁকি, কুলাসহ বাঙ্গালির দৈনন্দিন জীবনের বিভিন্ন উপকরণ নিয়ে মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ভোলায় পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।

 

65445

নববর্ষ উদযাপন উপলক্ষে সকাল সাড়ে নয়টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে কড়ই তলা মঞ্চ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। 

 

54

কাহালু উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরণ ও বৈশাখী শোভাযাত্রা।

gazipur

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা বের করে উপজেলা প্রশাসন, শ্রীপুর, গাজীপুর।

mela

বাংলা নববর্ষ উপলক্ষে লোকজ মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন সিরাজগঞ্জ, মুন্সীগঞ্জ

pic

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা বের করে উপজেলা প্রশাসন, রামগতি, লক্ষ্মীপুর

 

​​​​​​​

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন