অবৈধ তেল মজুদে কুড়িলে এনএসআই অভিযানে ৯০০ লিটার জ্বালানি উদ্ধার
দৈনিক পুনরুত্থান ;
প্রকাশিত: শুক্রবার, ০৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:০৬ এএম;
ভাটারা থানার কুড়িল ঘাটপাড় এলাকায় এনএসআই ও পুলিশের যৌথ অভিযানে মো. জাকির হোসেনের দোকান থেকে অবৈধভাবে মজুদকৃত বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।
সোমবার রাত ১০টার দিকে পরিচালিত এই অভিযানে দেখা যায়, নিলামে কেনা অকটেন ও ডিজেল নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে বিক্রি করা হচ্ছিল। অভিযানে ৬০০ লিটার অকটেন ও ৩০০ লিটার ডিজেলসহ মোট ৯০০ লিটার তেল জব্দ করা হয়।
এ ঘটনায় অভিযুক্ত মো. জাকির হোসেনকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: